হামিদুল হক; ঈদগড় :
কক্সবাজারের ঈদগড়ে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসার) উদ্যোগে সহিংসতা ও নারী নির্যাতন রোধে ঈদগড় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
২৮ ডিসেম্বর (বুধবার) বেলা ১১ টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, ঈদগড় বদরমোকাম মাদ্রাসার সুপার মৌলানা সিরাজুল ইসলাম।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য মোঃ রুবেল, জসিম উদ্দিন, কামরুল আমিন, মোহসেনা আক্তার, তসলিমা, সাংবাদিক জাফর আলম জুয়েল, সাংবাদিক হামিদুল হক, ওবাইদুল হক সৌরভ (Mobilizer), কাজল মজুমদার (Mobilizer) প্রমুখ।
বক্তারা ইপসা কর্তৃক ঈদগড় ইউনিয়নে সমাজের বিভিন্ন শ্রেণীর অসহায় নির্যাতিতদের সহযোগিতার পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য সাধুবাদ জানান।
উক্ত মতবিনিময় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীর ২০ জন অংশ গ্রহণ করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.