হামিদুল হক; ঈদগড় :
কক্সবাজার জেলার রামু উপজেলার ঈদগড় লেঙ্গাপাড়া এলাকার একটি গোয়াল ঘরে আগুন লেগে ২টি গরুর মৃত্যু হয়েছে।
৭ই মার্চ রাতে এ দুর্ঘটনা ঘটে। আগুন নেভানোর আগেই গরু গুলো মারা যায়। খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়।
এলাকাবাসী জানান, ঈদগড় লেঙ্গাপাড়ার বাসিন্দা আবুল কাসেমের গোয়াল ঘরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।
আগুনে দুটি গরু সহ গোয়াল ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। এতে চার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী আবুল কাসেম জানান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.