সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগড়ে যুবকের রহস্যজনক মৃতদেহ উদ্ধার

ঈদগড়ে যুবকের রহস্যজনক মৃতদেহ উদ্ধার

http://coxview.com/wp-content/uploads/2022/02/Lash-mahmudul-hasan-Kamal-14-2-22.jpg

মাহমুদুল হাসান বাপ্পি

কামাল শিশির; রামু :
ঈদগড় এলাকার তুলাতুলি ফরেস্ট অফিস সংলগ্ন জঙ্গল থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মৃতদেহটি ঈদগড় ৮নং ওয়ার্ড ছগিরা কাটা এলাকার সৌদি প্রবাসী আব্দুল মাবুদের ২য় পুত্র মাহমুদুল হাসান বাপ্পির।

নিহত বাপ্পি পেশায় রাজমিস্ত্রি, পাশাপাশি চাষাবাদের কাজও করতো।

জানা যায়, কক্সবাজার রামুর উপজেলার পাহাড়ি জনপদ ঈদগড় ৮নং ওয়ার্ড ছগিরা কাটা এলাকার সৌদি প্রবাসী আব্দুল মাবুদের ২য় পুত্র মাহমুদুল হাসান বাপ্পি গত ৯ ফেব্রুয়ারি সকালে জমিতে পানি দেওয়ার জন্য বাড়ি হতে বের হয়ে ১২টায় বাড়ি ফিরে বাড়িতে মানিব্যাগ ও মোবাইল রেখে পূনরায় বের হয়। গত ৫ দিন ধরেও বাড়িতে না পেরায় লোকজন তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর ১৩ ফেব্রুয়ারী বাড়ির পাশে তুলাতুলি ফরেস্ট অফিস সংলগ্ন জঙ্গলে পরিত্যাক্ত মৃতদেহ দেখতে পায় লোকজন।

খবর পেয়ে রামু থানা এসআই হাসান এবং জাফরের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ পোস্টমর্টেম করার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।

এস আই হাসান জানান, পোস্টমর্টেম রিপোর্ট হাতে আসলে জানা যাবে মৃত্যু কি ভাবে হয়েছে।

তাঁর মৃত্যুতে এলাকায় বর্তমানে শোকের ছায়া নেমে এসেছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.