সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগড়ে সেতুর অভাবে দুই গ্রামবাসীর দুর্ভোগ

ঈদগড়ে সেতুর অভাবে দুই গ্রামবাসীর দুর্ভোগ

https://coxview.net/wp-content/uploads/2023/07/Bridge-Janggalkata-Ramu-Kamal-18-7-23.jpg

 

কামাল শিশির; রামু :

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রেনুরছড়া খালের উপর একটি সেতু না থাকার কারণে কাটাজঙ্গল ও নতুন পাড়া গ্রামের দুই শতাধিক পরিবারের দুর্ভোগ চরম পর্যায়ে। পাশাপাশি মরদেহ একই সঙ্গে মুমূর্ষু রোগী নিয়ে খাল পারাপারে তাদের পড়তে হয় চরম বিপাকে।


গত ২২ জুন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন নতুন পাড়া গ্রামের জনৈক সিরাজ মিয়ার স্ত্রী রশিদা বেগম নামের এক মহিলা। জানাজার মাঠে লাশ আনতে গিয়ে খাল পারাপারে পড়তে হয়েছে এলাকাবাসীকে অনেক অসুবিধায়। যা সত্যিকার অর্থে চোখে দেখা খুবই হৃদয়বিদারক ছিলো।


জানা গেছে, স্কুল ও মাদ্রাসা পড়ুয়া কোমলমতি শিশুদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়তের সুবিধার্থে স্থানীয়রা তাদের ব্যক্তিগত তহবিল থেকে অর্থ খরচ করে ইতিপূর্বে বাঁশের সাঁকো তৈরী করে দিয়েছিল। কিন্তু সম্প্রতি সেই সাঁকোটি ও ভেঁঙ্গে যায়।


এলাকার লোকজন জানান, সামান্য বৃষ্টিতে খালে ঢলের পানি নেমে আসলে স্কুল ও মাদ্রাসা পড়ুয়া ছাত্র/ছাত্রীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয়। এলাকাবাসী সরকারী ভাবে ব্রীজ নির্মাণে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।


জানা যায়, স্থানীয় এবং জাতীয় নির্বাচন আসলে বিভিন্ন প্রার্থীরা খালের উপর এই ব্রীজ নির্মানের প্রতিশ্রুতি দিয়ে থাকেন। কিন্তু জয়লাভ করে বেমালুম ভুলে যান তাঁরা। যা অত্যন্ত দুঃখজনক বিষয়।


সরেজমিন ঘুরে এসে দেখা যায়, কবরস্থানে মৃতদেহ নেওয়া সেইসাথে স্কুল পড়ুয়া ছাত্র/ছাত্রীদের যাতায়াত কষ্টদায়ক হয়ে দাঁড়িয়েছে। এলাকাবাসী দুর্ভোগ লাঘবে সরকারী অর্থায়নে একটি সেতু নির্মাণ খুবই প্রয়োজন বলে এই প্রতিবেদককে জানান এলাকার বাসিন্দা ওসমান গণি, নুর কামাল, সিরাজ মিয়া, শিল্পী নুরুল আলম কুতুবী।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.