সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / শিক্ষা-দিক্ষা / ঈদগাঁও আলমাছিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসায় শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন

ঈদগাঁও আলমাছিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসায় শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

১৬মার্চ সকাল ১১টায় মাদ্রাসা মাঠে আয়োজিত নবীব বরণ, পুরস্কার বিতরনী অনুষ্ঠান মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল আবছার কাদেরীর সভাপতিত্বে ও ক্রীড়া শিক্ষক আবদুস সালামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রেখেছেন, বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য, সাবেক সাংসদ, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরী ও প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রেখেছেন, নারী জাগরণের অগ্রদূত কানিজ ফাতেমা আহমেদ এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদ্রাসা পরিচালনা কমিটি সভাপতি অ‍্যাডভোকেট আবুল কালাম আজাদ, সদর উপজেলা আ,লীগ সভাপতি মাহমুদুল করিম মাদু, চৌফলদন্ডী ইউনিয়ন আ,লীগের সভাপতি এহচানুল হক, সাধারণ সম্পাদক শাহজাহান মনির, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মনজুর আলমসহ শিক্ষক-শিক্ষিকা ও অসংখ্য শিক্ষার্থীরা অংশ নেন।

পরে বিভিন্ন ইভেন্টে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে অতিথিরা পুরস্কার তুলে দেন হাতে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.