
ঈদগাঁও আলাদীন চেরাগের স্বত্বাধিকারী ফরিদ এখন আলোচিত “ইত্যাদিতে”
নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলার আলাদীনের চেরাগের স্বত্বাধিকারী মো: ফরিদুল আলম একজন সফল ব্যবসায়ী ও শিল্পদ্যোক্তা। তিনি একই ইউনিয়নের জাগির পাড়ার মরহুম আবদু শুক্কুরের পুত্র। বিচক্ষণ এই ব্যবসায়ী ঈদগাঁওর শিল্প ও বাণিজ্য খাতকে সু-সংহত করতে আলাদীনের চেরাগ প্রতিষ্ঠা করেন।
সেবার নিশ্চয়তা দিয়ে বহু চরাই উৎরাই, বাঁধা পার হয়ে এখন উঠে এসেছেন সফলতার উচ্চ শিখরে। কখনো নিজ নীতি থেকে বিচ্যুত হননি। অটল থেকেছেন নিজের লক্ষ্যে। সততা, নিষ্ঠা, ধৈর্য্য এবং নিরলস প্রচেষ্টায় নিজ হাতে তিনি আলাদীনের চেরাগ নিয়ে এসেছেন আজকের এই বিশাল ব্যাপ্তি এবং বিরাট অবস্থানে।
ফরিদ সুদূর প্রসারী পরিকল্পনা এবং বিচক্ষণ তদারকিতে আলাদীনের চেরাগের মাধ্যমে নিজ উদ্দোগে ঈদগাঁও ষ্টেশনে সিসি ক্যামরা বসিয়ে বিনা পরিশ্রমে মানুষের সেবা দিয়ে তৈরি করেছে সফলতা।
কেবল ব্যবসায়িক অঙ্গণে নয়,জেলা ও চট্টগ্রাম বিভাগ পর্যায়ে সামাজিক দায়িত্ব পালনেও একের পর এক দৃষ্টান্ত রেখেছেন মোঃ ফরিদুল আলম।
দরিদ্র ও অবহেলিত মানুষের কথাও মনে রেখেছেন সবসময়। ঈদগাঁওতে নানা রকম অপরাধের সিসিটিভি ফুটেজে ধারন করে তার সমাধানসহ নানা উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন নিত্যদিন।
তিনি ঢাকা ডেফোডিল থেকে কম্পিউটার হার্ডওয়ার সফটওয়্যার এন্ড নেটওয়ার্কিং কোর্সে ডিগ্রি অর্জনকারী ফরিদুল আলম আজীবন বিভিন্ন সামাজিক ও মানব কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছেন।
বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কর্মকান্ডের স্বীকৃতি হিসেবে এবং আলাদীনের চেরাগ দ্বারা পরিচালিত নানা মাধ্যমে অবদানের জন্য তিনি এবার বিটিভি’র ইত্যাদি ম্যাগাজিন অনুষ্টানে স্থান পেয়ে স্বনামধন্য হানিফ সংকেত কতৃক পুরস্কৃত হয়েছেন। অনুষ্টানটি আগামী ৩১ ডিসেম্বর রাত ৮টা বাংলা সংবাদের পর প্রচারিত হবে।
ঈদগাঁওসহ বিভিন্ন এলাকার যেকোনো অসহায় বিপদে পড়া মানুষদের বিশেষ সহায়তা প্রদান করছেন প্রতিনিয়ত। হাজার হাজার মানুষের সার্বিক সহায়তার পাশাপাশি অসহায়দের চিকিৎসা খরচ চালিয়ে যাচ্ছেন এই ব্যবসায়িক আইকন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.