সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁও আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক ডা: সিরাজের মৃত্যু : জানাযা সম্পন্ন

ঈদগাঁও আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক ডা: সিরাজের মৃত্যু : জানাযা সম্পন্ন

ফাইল ফটো

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, ঈদগাঁও বাজারের বিশিষ্ট হোমিও চিকিৎসক ও সমাজ সেবক সিরাজদ্দৌল্লাহ ২০ মে দুপুর সাড়ে বারটার দিকে কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়ার পথে রামু এলাকায় মৃত্যুবরন করেন (ইন্না…… রাজেউন)। তিনি হৃদরোগ, ডায়াবেটিস ও কিডনী রোগে ভোগছিলেন বলে জানান মরহুমের পূত্র জালালাবাদ ইউনিয়নের কৃষি কর্মকতা আরাফাত হোসাইন।

একই দিন বাদে আসর ঈদগাঁওর দক্ষিন মাইজ পাড়া জামে মসজিদে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। তাঁর এ জানাযায় বিপুল সংখ্যক শোকার্ত মানুষের ঢল নামে।

তাঁর মৃত্যুতে শোকাহত পরিবার পরিজনসহ তাঁর প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেন- জেলা যুবলীগের সাবেক নেতা হুমায়ুন কবির চৌধুরী হুমু, ঈদগাঁও রিপোটার সোসাইটির সাবেক সভাপতি এম আবুহেনা সাগর, সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম মফি, সাবেক যুবলীগ নেতা জয়নাল আবেদীন সহ আরো অনেকে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.