সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁও ইউনিয়ন পরিষদ সদস্য বজলের চাচার মৃত্যু : শোক প্রকাশ

ঈদগাঁও ইউনিয়ন পরিষদ সদস্য বজলের চাচার মৃত্যু : শোক প্রকাশ

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য বজলুর রশিদের চাচা এবং ঈদগাঁও বাজারের ব্যবসায়ী আয়াতুল্লাহের শশুর হাজী ছৈয়দ করিম (৭০) রোগে ভোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ মে সকাল সাড়ে নয়টার দিকে ইন্তেকাল করেন (ইন্না….. রাজেউন)। এদিকে একই দিন বাদে আসর ঈদগাঁওর মেহেরঘোনা জামে মসজিদের মাঠে মরহুমের নামাজে জানাজা সম্পন্ন হয়।

তাঁর এ জানাযায় অংশ নেন -ঈদগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছৈয়দ আলম, সাবেক চেয়ারম্যান শাহজাহান চৌধুরী, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের প্রতিষ্টাতা আলহাজ কামরুল হক চৌধুরী, এলাকার সমাজ সেবক আনোয়ারুল আজিম চৌধুরী, শিক্ষক মামুনর রশিদসহ বিপুল সংখ্যক লোকজন।

এদিকে উত্তর মাইজপাড়ার এ প্রবীন ব্যক্তির মৃত্যুতে পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনাসহ শোক প্রকাশ করেন – ঈদগাঁও রিপোটার সোসাইটির সাবেক সভাপতি এম আবুহেনা সাগর ও সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম মফি।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.