
নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজার জেলার নবগঠিত ঈদগাঁও উপজেলা পুজা উদযাপন পরিষদের বহু কাঙ্খিত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নতুন নেতৃত্বে সনাতনী সম্প্রদায়ের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।
তথ্য মতে, কক্সবাজারে নতুন ঈদগাঁও উপজেলা পুজা উদযাপন পরিষদের সম্মেলন ১৭ সেপ্টেম্বর শহরস্থ ব্রাহ্মন মন্দিরে অনুষ্ঠিত হয়। এতে জেলা নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ৪৬ জন ভোটারের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নতুন নেতৃত্ব সৃষ্টি হয়।
এতে সভাপতি পদে নিবার্চিত হয়েছেন, ঈদগাঁও বাজার ব্যবসায়ী মৃনাল আচার্য্যে ও সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সন্তান, কৃষি অফিসার সুব্রত দাশ জিকো।
উভয় পদে ৬ জন প্রার্থী হাড্ডাহাড্ডি নিবার্চনে অংশ নিয়েছিলেন কদিন ধরে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.