নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
ঈদগাঁও-চৌফলদন্ডী-ফরাজীপাড়া টমটম চালক শ্রমিক সমবায় সমিতি লিমিটেড (রেজী নং- ২১১১) এর কার্যকরী পরিষদের উৎসবমুখর নিবার্চন অনুষ্ঠিত হয়েছে ৩০ আগষ্ট স্থানীয় নীল কমল কমিউনিটি সেন্টারে। ঐদিন সকাল দশটা থেকে বিকেলে চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহন চলে। এ নিবার্চনকে ঘিরে ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা বিরাজ করছে। তবে চার পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় বিনা ভোটে নিবার্চিত হয় সভাপতি রেজাউল করিম, সহ সভাপতি ইকবাল, সাধারণ সম্পাদক খুরশেদ আলম এবং অর্থ সম্পাদক নুরুল আলম বান্ডু। সদস্য পদে শাহ আলম (১৫৭), সেলিম (১৫৫), ফরিদুল আলম (১৫০), মোহাম্মদ রশিদ (১৪৯) ইমরান (১৪০) ভোট পেয়ে নিবার্চিত হয়। তবে সমিতির ৩০৩ জন ভোটার মধ্যে ১৮৫টি ভোটাধিকার প্রয়োগ করে।
নিবার্চন পরিদর্শন করেন- ঈদগাঁও সাংগঠনিক উপজেলা শ্রমিকলীগ সভাপতি আমজাত হোসেন ছোটন রাজা, সদর যুবলীগ সহ-সভাপতি মিজানুল হক, জেলা ছাত্রলীগের সহ সম্পাদক ইরফানুল করিম, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, শ্রমিক নেতা আলম গীর বাংলা, মনজুর আলম, ব্যবসায়ী ছৈয়দনুরসহ আরো অনেকে। আইন শৃঙ্খলার দায়িত্বে ছিলেন, তদন্ত কেন্দ্রের এএসআই বিলাস সরকারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স। প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন, মোহাম্মদ সেলিম উল্লাহ ও লোটাস। এজেন্টের দায়িত্বে নিয়োজিত ছিলেন, গণমাধ্যমকর্মী এম আবুহেনা সাগর, মোহাম্মদ শরীফ।
সংগঠনে নতুন সভাপতি রেজাউল করিম, সাধারন সম্পাদক খোরশেদ আলম জানিয়েছেন, সংগঠনকে দক্ষ ও যোগ্য নেতৃত্বের সাথে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং সদস্যদের আপদে বিপদে পাশ থাকবো ও উন্নয়নের ক্ষেত্রে সবাইকে সাথে নিয়ে কাজ করার অঙ্গিকারও ব্যক্ত করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.