সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে টোকেন বাণিজ্য!

ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে টোকেন বাণিজ্য!


নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

কক্সবাজারের ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে চলাচলরত তিন চাকার যানবাহন টমটম থেকে টোকেন বাণিজ্য দৈনিক টাকা আদায় করা হচ্ছে। সড়কের বিভিন্ন পয়েন্টে দশ টাকার টোকেনে মাসোয়ারার নামে বানিজ্য অব্যাহত রেখেছেন বলে অভিযোগ চালকদের। এমনকি সড়কের চলাচলরত টমটম গাড়ী থেকে টোকেনে প্রতি নিয়ত আদায় করা হচ্ছে হাজার হাজার টাকা। আদায়কৃত টাকা কোথায় যাচ্ছে চালকরা জানেনা। তবে যাত্রীদের অভিযোগ, টমটমের হরেক রকম সমিতির নামে অব্যাহত রয়েছে টোকেন বাণিজ্য।

চৌফলদন্ডী ব্রীজ থেকে ঈদগাঁও বাজারে আসতে ৩/৪ পয়েন্টে এ সড়কে চলাচলরত টমটম চালকদের কাছ থেকে প্রতিনিয়ত টোকেন দিয়ে আদায় করা হচ্ছে টাকা। এসবের বিরুদ্ধে নেই কোন প্রকার তদারকি।

গত ১২ এপ্রিল সকালে এক গণমাধ্যমকর্মীসহ তার এক আত্মীয়কে সাথে নিয়ে চৌফলদন্ডী যাচ্ছিল টমটম করে। যাওয়ার পথে চৌফলদন্ডী সিএনজি ষ্টেশনে পৌছঁলে এক যুবক একটি টোকেন দিয়ে টমটম চালকের কাছ থেকে দশটি টাকা নেয়। কিসের টাকা জানতে চাইলে, টোকেনে টাকা আদায়কারী যুবকটি দ্রুত সরে যায়। আর কিছুদূর যেতে না যেতেই পরিষদ সংলগ্ন স্থানে আবারো টোকেনে আরেকজন যুবক ফের দশ টাকা নেয়।

কক্সবাজার ব্যাটারী চালিত ই বাইক মালিক সমিতি (রেজী নং চট্ট : ২৫৪৫), অন্যটি কক্সবাজার জেলা অটো রিক্সা – টেম্পু পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজী নং ১৪৯১)। টমটম থেকে টাকা আদায় করছেন তারা। তবে দুটি টোকেনেই সভাপতি/সাধারণ সম্পাদকের স্বাক্ষর বিহীন টাকা আদায় অব্যাহত রেখেছেন।

ঈদগাঁও বাজার টমটম ইউনিট শাখা শ্রমিকলীগ সভাপতি জানান, ঈদগাঁও চৌফলদন্ডী সড়কে টমটম থেকে টোকেন বাণিজ্য আসলে দু:খজনক। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুনজর দাবী করছি।

নাম প্রকাশে অনিচ্ছুক কজন চালক ক্ষোভের ভাষায় জানান, চৌফলদন্ডীতে দু’স্থানে টোকেন বাণিজ্য চলছে দু’পয়েন্ট দৈনিক একটি টমটম থেকে দশ টাকা করে বিশ টাকা দিতে হয়, না দিলে গালিগালাজ বা অপদস্ত করা হয় তাদের কে। এই সড়কে দেড়শতটির মত টমটম চলাচল করছে বলে সূত্রে প্রকাশ।

আরেক টমটম চালক জানান, আমি দৈনিক ৩/৪ শত টাকা ভাড়া মারলেও পথে পথে টোকেন বাণিজ্যের নামে অবৈধ পন্থায় টাকা দিতে হয় ২০/৩০ টাকা। বাকী টাকা দিয়ে টমটমে চার্জ, মালিকের ভাড়া, পরিবার পরিজন নিয়ে দুমুঠো ভাত খেতে বিপাকে পড়ছি। টোকেন থেকে কবে মুক্তি পাব?

চৌফলদন্ডী আ,লীগ সভাপতি এহেচান জানান, বাজারের পাশ্ববর্তী সিএনজি ষ্টেশনে টমটমে টোকেন দিয়ে টাকা আদায় অবৈধ।

চৌফলদন্ডী চেয়ারম্যান ওয়াজ করিম বাবুল টোকেন দিয়ে টমটম থেকে টাকা তোলা হয় বলে জানান।

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান এ বিষয়ে কিছুই জানেননা, তবে অভি যোগ পেলেই ব্যবস্থা গ্রহণ করা হবে।

সচেতন মহলের মতে, সড়কে যানবাহনের চালক থেকে টোকেন বাণিজ্য বন্ধসহ তদন্ত পূর্বক এই কাজে জড়িত হয়ে অবৈধ পন্থায় টাকা উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.