সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ঈদগাঁও-জালালাবাদ ও পোকখালী ইউনিয়ন আ,লীগের সম্মেলনের তারিখ ঘোষণা

ঈদগাঁও-জালালাবাদ ও পোকখালী ইউনিয়ন আ,লীগের সম্মেলনের তারিখ ঘোষণা

http://coxview.com/wp-content/uploads/2019/06/A-Leeg.jpeg
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজারের নবঘোষিত ঈদগাঁও উপজেলার তিনটি ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করেন উপজেলা কমিটি।
জানা যায়, চলতি মাসের ২২ জুন ঈদগাঁও, ২৩ জুন পোকখালী, ২৯ জুন জালালাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ সম্মেলনের তারিখ পূন:নির্ধারিত করা হয়েছে। জেলা আওয়ামী লীগ ও স্থানীয় সাংসদের সাথে পরামর্শ করে এ তিনটি ইউনিয়ন আওয়ামী লীগ সম্মেলনের তারিখ পূন:নির্ধারন করা করেন। উক্ত সময়ে আওয়ামীলীগ সম্মেলন ও ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্টিত হবে।
সম্মেলন ঝাঁকঝমকের সাথে আয়োজন করার লক্ষে সার্বিক প্রস্তুতি ও সাংগঠনিক প্রক্রিয়া, কাউন্সিলর তালিকা অনুমোদনসহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন করার লক্ষে ১৫ জুন ঈদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ, ১৬ জুন পোকখালী ইউনিয়ন আওয়ামী লীগ, ২৩ জুন জালালাবাদ ইউনিয়ন আওয়ামীলীগকে স্বইউনিয়নে বর্ধিত সভা আয়োজনের জন্য ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মো: আবু তালেব , যুগ্ম আহবায়ক হুমায়ন কবির হিমু, মোহাম্মদ মহীদুল্লাহ এবং ইমরুল হাসান রাশেদ অনুরোধ জানিয়েছেন।
উক্ত বর্ধিত সভায় উপজেলা ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক টিমের নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন।
এই ব্যাপারে দপ্তর সেলের দায়িত্বশীল আহমদ করিম সিকদার উপরোক্ত তথ্যাবলীর সত্যতা নিশ্চিত করেন।
Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.