
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন ঈদগাঁও জোনাল অফিসে প্রথমবারের মত ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) পদে ৭ই জুলাই যোগদান করেন ব্রাহ্মণবাড়ীয়ার কসবার খাড়েরা এলাকার আলহাজ্ব আবদু রউফ ভূইয়া পূত্র মো:গিয়াস উদ্দিন আহমেদ। তিনি ইতিপূর্বে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতিতে সহকারী জেনা রেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি বর্তমানে ডিজিএম পদে ঈদগাঁও জোনাল অফিসে যোগদান করেন। তিনি ঈদগাঁওবাসীর কাছে সার্বিক সহযোগিতা ও দোয়া চেয়েছেন।
৯ জুলাই নবাগত ডিজিএমের সাথে সাক্ষাৎকালে তিনি বলেন, পল্লী বিদ্যুৎ ঈদগাঁও জোনাল অফিসকে দালালমুক্ত, হয়রানীমুক্ত ও গ্রাহক সেবা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য যে, ঈদগাঁওতে পল্লী বিদ্যুৎ অফিস স্থাপন করার পর থেকে এই প্রথম ডিজিএমের পদ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.