সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁও প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত

ঈদগাঁও প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার প্রতিশ্রুতিশীল সাংবাদিক সংগঠন ঈদগাঁও প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে।

৬ই অক্টোবর (বৃহস্পতিবার) বিকেলে ঈদগাঁও বাজারের পাবলিক লাইব্রেরীতে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠিত হয়েছে।
এতে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দৈনিক দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ প্রতিনিধি মোঃ রেজাউল করিম পুনরায় সভাপতি, দৈনিক রূপালী সৈকত সহ-সম্পাদক শেফাইল উদ্দিন সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। পরে মিছবাহকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়।

মনোনীত দায়িত্বশীলরা পরবর্তীতে প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ গঠন করবেন বলে মতামত ব্যক্ত করে উপস্থিত অপরাপর কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

এর আগে বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম। এতে বিদায়ী কমিটির সহ-সভাপতি মোঃ তৈয়ব জালাল, সাংগঠনিক সম্পাদক এম, শফিউল আলম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক সায়মন সরওয়ার কায়েম, অর্থ সম্পাদক এম, আবু হেনা সাগর, সমাজ কল্যাণ সম্পাদক নাসির উদ্দিন পিন্টু, দপ্তর সম্পাদক মোজাম্মেল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আলা উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ বজলুর রহমান, মিডিয়া ও যোগাযোগ সম্পাদক মোঃ কাওসার উদ্দিন শরীফ, কার্যকরী সদস্য যথাক্রমে মনছুর আলম, এনামুল হক, গিয়াস উদ্দিন প্রমুখ মতামত উপস্থাপন করেন।

সভায় প্রেস ক্লাবের নিজস্ব অফিস স্থাপন, গঠনতন্ত্র প্রণয়ন, ক্লাবের বিপদগ্রস্ত ও অসহায় সদস্যদের সহায়তা প্রদান, স্থায়ী তহবিল গঠন, সদস্যদের মধ্যে ভাতৃত্ব বোধ সৃষ্টি ও প্রেস ক্লাবের পরিচয়পত্র প্রদান সহ নানান বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

উল্লেখ্য, ১৯৯৮ সালে গঠিত এ প্রেস ক্লাবটি নানা চড়াই উৎরায় পেরিয়ে এই পর্যন্ত এলাকার সাংবাদিকদের নির্ভরযোগ্য সাংবাদিক সংগঠন হিসেবে কার্যক্রম পরিচালনা করে আসছেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.