সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / প্রাকৃতিক ও পরিবেশ / ঈদগাঁও বাজার পাহাড়ী ঢলের পানিতে নিমজ্জিত 

ঈদগাঁও বাজার পাহাড়ী ঢলের পানিতে নিমজ্জিত 

http://coxview.com/wp-content/uploads/2021/07/Flood-Sagar-27-7-21-1-.jpg
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
পাহাড়ী ঢলের পানিতে প্লাবিত হয়ে নিমজ্জিত ঈদগাঁও বাজার। অসংখ্য দোকানপাঠে ঢুকে পড়েছে পাহাড়ি ঢলের পানি। বাঁধ দিয়ে পানি রক্ষার চেষ্টা চালাচ্ছেন ব্যবসায়ীরা।
মঙ্গলবার, (২৭ জুলাই) সকাল থেকে উজান থেকে নেমে  আসা পাহাড়ী ঢলের পানিতে প্লাবিত হয়ে পড়ে ঈদগাঁও বাজারের প্রধান সড়কসহ অলিগলি। ব্যবসায়ীদের দূর্ভোগ যেন চোখে পড়ার মত। লক্ষ লক্ষ টাকার মালামাল নষ্ট হয়ে যায়।
http://coxview.com/wp-content/uploads/2021/07/Flood-Sagar-27-7-21-3-.jpgএসময় দেখা যায়, ঈদগাঁও ভূমি অফিস, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়, ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন স্থানে প্লাবিত হয়। হাঁটু পরিমান পানি পেরিয়ে লোকজন চলাচল করছে বহু কষ্টের বিনিময়ে।
আরো দেখা যায়, ঈদগাঁও বাজারের কাঁচাবাজার
হাসপাতাল সড়ক, তেলীপাড়া, চাউল বাজার, কাপড় গলি, মাছ বাজারসহ স্বর্ণ পল্লীর গলিতে হাটু পরিমান পানিতে সয়লাভ। বহু ব্যবসায়ীরা দোকান পাঠ বন্ধ করে বাড়ীমুখী হচ্ছে।
Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.