সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগাঁও বাজারে অভিযান : মাস্ক পরিধান না করায় জরিমানা 

ঈদগাঁও বাজারে অভিযান : মাস্ক পরিধান না করায় জরিমানা 

http://coxview.com/wp-content/uploads/2021/05/mobile-coert-Sagar-25-5-21-.jpgনিজস্ব প্রতিনিধি; ঈদগঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও বাজারে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়া রোধকল্পে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কক্সবাজার সদর উপজেলার সহকারী কমিশনার ভূমির নেতৃত্বে জনসচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়।
ঈদগাহ বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদ কর্তৃক সচেতন করে মাইকিং করার পরেও যে সমস্ত দোকানে বা ব্যবসায়ীক দোকানে “নো-মাস্ক, নো-সার্ভিস” লেখা লিপলেট টাঙ্গানো হয়নি ও মাস্ক পরিধান করেননি এমন আটটি দোকানে ১১ হাজার ৫শত টাকা জরিমানা করে সতর্ক করা হয়েছে।
গতকাল বিকেলেই অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন, ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদ সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো, দপ্তর সম্পাদক নাসির উদ্দিন, প্রচার সম্পাদক সাকলাইন মোস্তাকসহ ঈদগাহ ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ।
Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.