এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজারের ব্যস্তবহুল ঈদগাঁও বাজারে সবজির দাম উর্ধ্বমুখী হওয়ায় বিপাকে পড়েছে ক্রেতা সাধারণ। কেজি প্রতি ৭০ টাকার নিচে তরিতরকারী মেলানো মুসকিল হয়ে পড়ে। দৈনিক আয়ের নির্ভরশীল কর্ম জীবিরা চরমভাবে বিপাকে পড়েন। পছন্দ মত সবজি মিললেও অগ্নিমূল্যের কারনে কিনতে পারছেনা অনেকে। আবার দ্বিগুন দামের ফলে ক্রেতারা অর্ধেক বা তারও কম সবজি কিনতে দেখা যায়।
৯ মে সকালে ঈদগাঁও স্টেশনসহ পশ্চিমের তরকারী বাজার ঘুরে এমনি দৈন্যদশা চোখে পড়ে। বর্তমানে অতিরিক্ত দামে হিমশিমে ক্রেতা-বিক্রেতারা।
বাজার ঘুরে জানা যায়, সবজির বাজারে কাহিল অবস্থা বিরাজ করছে। ক্রমেই দাম বেড়েই চলেছে। বাজারে ঢেডস ৮০, আলু ৪০, বেগুন ৫০, কাকরল ৭০, ফল ৫০, টমেটো ৫০ টাকাসহ অপরাপর নিত্যদিনের তরিতরকারী দ্বিগুন দামে বিক্রি করা হচ্ছে। শাকের দামও কম নয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কজন দিনমজুর জানান, সারাদিন কাজকর্ম করে আয় করে থাকি অল্প টাকা। এ টাকা তরকারী বাজারে সংকুলান হয়না। চাউল-মাছ কিনবো কি করে। অনেক সময় পরিবার পরিজনের নানা চাহিদা থাকা সত্তেও পূরন করা অসম্ভব হয়ে পড়ে। নিত্য প্রয়োজনীয় জিনিসের চড়া দামে চরমভাবে বেকায়দায়।
আলম, জিয়াসহ বেশ কজন ক্রেতা আক্ষেপ কন্ঠে জানান, বাজারে সবজির দাম বৃদ্ধিতে হতাশ। দৈনিক আয়ের উপর নির্ভরশীল লোকজনের মরার উপর যেন খাঁড়ার ঘা-য়ে পরিণত হয়ে পড়ে। তরিতরকারীর দাম কমানোর দাবী জানান তারা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.