এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদরের ঈদগাঁও – বাশঘাটা ব্রীজ নির্মাণে ধীরগতি ও নদী পারাপারে অস্থায়ী নৌ-ঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। ঈদগাঁও বাজার হয়ে ইসলামাবাদের সংযোগ সেতুটি প্রায় দুই বছর ধরে নির্মাণাধীন পড়ে থাকা ও নৌকায় অতিরিক্ত ভাড়া আদায় করার কারণে ত্রিশ হাজার লোকজনের চলাচলে ভোগান্তি চরম পর্যায়ে। গুণতে হচ্ছে অতিরিক্ত টাকা। রোগী ও নারীদের দীর্ঘপথ ঘুরে যেতে হয় জেলা সদরের বৃহৎ বাণিজ্যিক উপশহর ঈদগাঁও বাজারে।
স্থানীয় কয়েকজন যুবক ও শিক্ষার্থীদের মতে, বহুদিন নানাভাবে নদী পারা পার করলেও স্থানীয়রা চলতি বর্ষা মৌসুমে সকলের সহযোগিতায় কাঠের তক্তা দিয়ে সাঁকো নির্মাণ করেছিল। নির্মাণের কিছুদিন পার হতে না হতেই টানা বৃষ্টির ফলে উজান থেকে নেমে আসা ঢলের পানিতে সাঁকোটি তলিয়ে যায়। যার ফলে, কিছু অসাধু চক্রের ভাগ্যের পরিবর্তন ঘটে।
ঘাটের মাঝির মতে, নৌকা করে পথচারীদের নদী পারাপার করা হচ্ছে। যেটি পরিষদ থেকে টেন্ডারও হয়েছে। যাওয়া আসা জনপ্রতি ৫ টাকা নির্ধারণ করা হলেও শিক্ষার্থীসহ নানাজন থেকে তারা টাকা নিচ্ছেনা।
এদিকে বহু পথচারীদের অভিযোগ যে, নদী পারাপারকালে দশ টাকা করে আদায় করছে তারা।
স্থানীয় কয়েক জন জানান, যাওয়া আসা কালীন দশ টাকা গুণতে নৌকা পারাপারকালে। এছাড়াও এই ব্রীজটি বাজেট হওয়ার প্রায় তেশই মাসেও নির্মাণ কাজ শেষ না হওয়ায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে স্থানীয়দের মাঝে। ব্রীজের নির্মাণ কাজ দ্রুত শেষ করার পাশাপাশি নৌকা ভাড়া নির্ধারণের দাবী সচেতন এলাকাবাসীর। আবার নৌকা নিয়ে এপার ওপার পার হতে গিয়ে নৌকা উল্টে নানা সময়ে আহতের ঘটনাও থেমে নেই।
তথ্য মতে, বৃষ্টির কারণে যাবতীয় মালামাল থাকার পরেও কাজ করা যাচ্ছেনা, তবে আগামী দুই মাসের মধ্যে ব্রীজের নির্মাণ কাজ শেষ করা হবে বলে জানা গেছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান নুর ছিদ্দিক ব্রীজ নির্মাণের কাজ চলছে বলে জানান।
এলাকার সচেতন মহলের মতে, দ্রুত সময়ে ব্রীজ নির্মাণ করে লোকজন চলাচলের সু-ব্যবস্থা করা হউক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.