সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগাঁও বিএনপির সাধারন সম্পাদককে আটক

ঈদগাঁও বিএনপির সাধারন সম্পাদককে আটক

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

সদরের ঈদগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, পল্লী চিকিৎসকদের সংগঠন ভিলেজ ডক্টরস ফোরামের সভাপতি ডাক্তার এহেচানুল হককে আটক করেছে পুলিশ।

২১ ডিসেম্বর দুপুর বারটার দিকে ষ্টেশন এলাকা থেকে ইউনিয়নের মধ্যম ভোমরিয়াঘোনার মৃত মো: ইসলামের পুত্র বিএনপি নেতা এহেচানুল হককে গোপন সংবাদের ভিত্তিতে তদন্ত কেন্দ্রের এএসআই লিটনুর রহমান জয়ের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে আটক করা হয়।

তবে তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান জানান, ইসলামপুরে আ,লীগের অফিসে অগ্নিসংযোগ আর পোকখালীতে মোটর সাইকেলে অগ্নিসংযোগ মামলার এজাহার নামীয় আসামী এহেচান। তাকে আটক পূর্বক জেল হাজতে প্রেরন করা হয়েছে।

উল্লেখ্য যে, দলীয় নেতাকর্মীদের গ্রেফতারে সবর্ত্রই অজানা আতংক বিরাজ করছে। বিরোধী জোট নেতাদের ধরপাকড় অব্যাহত রয়েছে। ইতিপূর্বে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক, উপজেলা যুবদল সভাপতিসহ ৬ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

এদিকে সদর যুবলীগের এক সহ সভাপতি বাদী হয়ে ১১৫ জনের বিরুদ্ধে ইসলামপুরে আ,লীগের নিবার্চনী অফিসে অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করা হয় বলে পুলিশ সূত্রে প্রকাশ।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.