সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁও ভিলেজ ডক্টরস ফোরামের আহবায়ক কমিটি গঠন

ঈদগাঁও ভিলেজ ডক্টরস ফোরামের আহবায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার বৃহত্তম ঈদগাঁওর পল্লী চিকিৎসকদের সংগঠন ঈদগাঁও ভিলেজ ডক্টরস ফোরামের অগ্রযাত্রা শুরু হয়েছে।

২ অক্টোবর বিকেলে ঈদগাঁও বাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ফোরামের নীতিনির্ধারক পল্লী চিকিৎসক এহসানুল হকের সভাপতিত্বে আহবায়ক কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্টিত হয়।

এ সভায় উপস্থিত সকলের সর্ব সম্মতিক্রমে ডা: এহসানুল হককে আহবায়ক ঘোষণা করে নয় সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটির আত্বপ্রকাশ ঘটে। অপরাপর কমিটির সদস্য হলেন- পল্লী চিকিৎসক বজল আহমদ, নুরুল হুদা, আলমগীর,শিমুল, বিজন, ছৈয়দ আবদু রহমান, পরিতোষ পাল ও উত্তম।

এদিকে বৃহত্তর ঈদগাঁওর পাঁচ ইউনিয়নে এ পর্যন্ত প্রায় ৭০ জন পল্লী চিকিৎসকদের নিয়ে এই প্রথমবারের মত আহবায়ক কমিটি গঠন করা হয়। তবে নবকমিটির আহবায়ক তিন মাসের মধ্য পূর্ণাঙ্গ কমিটি করা হবে বলে জানায়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.