
নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
গাছ লাগান, পরিবেশ বাঁচান। একটি হলেও বৃক্ষ রোপন করব জনে জনে, সবুজ দেশে সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে এ স্লোগানকে সামনে রেখে সামাজিক প্লাটফর্ম ঈদগাঁও যুব ঐক্য পরিবারের উদ্যোগে চারা বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।
৩রা জুলাই সকালে ইসলামপুরের হাজীপাড়ায় মডেল উচ্চ বিদ্যালয়ে এসব চারা বিতরণ করা হয়। তৃতীয় পর্যায়ে ইউনিয়নের এই প্রতিষ্ঠানের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন, ঈদগাঁও যুব ঐক্য পরিবার সাধারণ সম্পাদক এম আবুহেনা সাগর, ব্র্যাকের সাবেক শিক্ষা কর্মকর্তা নোমান, হাজীপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের পরিচালক মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র শিক্ষক এনামুল হক ও শফিকুল ইসলাম রানাসহ শিক্ষার্থীরা।
এই সামাজিক সংগঠনের পক্ষ থেকে চলতি বর্ষা মৌসুমে ফলজ গাছের চারা পেয়ে মহাখুশিসহ কৃতজ্ঞতা প্রকাশ করেন চারা গ্রহণকারীরা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.