
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
ছাত্রলীগ, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা শাখার নবগঠিত কমিটির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৯ মে বিকেলে ঈদগাঁও বাসষ্টেশনস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি আবুহেনা বিশাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইরফানুল করিমের পরিচালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, নবগঠিত কমিটির ছাত্রনেতা বোরহান মাহমুদ, শাকিল আমির, শাহিনুল হক, কাজী আবদুল্লাহ, আরিফ, সাঈদ মোহাম্মদ সোহাইল, মাসুদুর রহমান সোহেল, হুমায়ুন।
এতে উপস্থিত ছিলেন, ঈদগাঁও কলেজ ছাত্রনেতা নজরুল, সাদ্দাম হোসেন, চৌফলদন্ডী ছাত্রলীগের সভাপতি মনজুর আলম, ঈদগাঁও সভাপতি রাহুল পাল, ইসলামপুর ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হিরুসহ বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড থেকে আসা বিপুল সংখ্যক তৃণমূল ছাত্রলীগের অসংখ্য কর্মীরা অংশ নেন।
বক্তারা বলেন, কোন অপশক্তি ছাত্রনেতাদের দমিয়ে রাখতে পারবেনা ইনশাআল্লাহ। বর্তমান কমিটিকে কাজ চালিয়ে যাওয়ার নিদের্শনা দিয়েছেন বলেও ঈঙ্গিত দেন নবগঠিত কমিটির সভাপতি সাধারণ সম্পাদক।
আলোচনা সভা শেষে দুই শতাধিক ছাত্রলীগের নেতাকর্মীদের ইফতার করান উপজেলা কমিটি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.