নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা শাখার দ্বি-বার্ষিকী সম্মেলন ও কাউন্সিল ৩০ অক্টোবর প্রিন্স অব ঈদগাহ কমিউনিটি সেন্টারে দুপুর ২টায় অনুষ্টিত হতে যাচ্ছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, কক্সবাজার সদর-রামু আসনের সাবেক সাংসাদ ও কেন্দ্রীয় কমিটির মৎস্য বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল।
উদ্বোধক হিসেবে থাকবেন, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে থাকবেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী, প্রধান বক্তা হিসেবে থাকবেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক শামীম আরা স্বপ্না, বিশেষ অতিথি হিসেবে থাকবেন, জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব এম মমতাজুল ইসলাম।
সম্মেলনে সভাপতিত্ব করবেন, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ শফি। পরিচালনা করবেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর তাজ জনি।
এতে উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, শ্রমিকদল, মৎস্যজীবি দলের নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.