
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে আদর্শ ছাত্রাবাসের উদ্যাগে সাপ্তাহিক শিক্ষামূলক প্রতিযোগিতা সম্পন্ন হয়।
২২ নভেম্বর সকালে আদর্শ ছাত্রাবাস প্রাঙ্গনে সাপ্তাহিক শিক্ষামূলক কোরআন, বক্তব্য ও ইসলামী সংগীত প্রতিযোগিতা অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আদর্শ ছাত্রাবাসের পরিচালক ডা: মো: ইউছুপ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈদগাঁও রিপোর্টাস সোসাইটির সাবেক সভাপতি এম আবু হেনা সাগর। এ প্রতিযোগিতায় অংশ নেন, আসিফ ত্রিপুরা, মোহাম্মদুল্লাহ, ইব্রাহিম ত্রিপুরা, সাইফুল ইসলাম, মো:সুমন ত্রিপুরা, জাকিরুল ইসলাম, আবদু রহিম, মো: ইব্রাহিম ও শহিদুল ইসলামসহ আরো অনেকে। অনুষ্টান পরিচালনা করেন, সাইফুল ইসলাম ত্রিপুরা। প্রতি সপ্তাহে এ ধরনের মহতি উদ্যোগে গ্রহন করায় ছাত্রাবাসে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে খুশির আমেজ বিরাজ করছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.