এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে আবারো তিনদিন ব্যাপী স্বাধীনতার বই মেলা আহবান করা হয়েছে।
মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ২৬শে মার্চ থেকে এ মেলা অনুষ্ঠিত হবে। মেলা আয়োজন করছে স্থানীয় একটি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন। বাজারের পাবলিক লাইব্রেরী ও কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এ মেলা উপলক্ষ্যে জেলা এবং স্থানীয় কবি সাহিত্যিক ও লেখকদের মিলনমেলা ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
তবে আয়োজকরা জানান, এ মহতী আয়োজনে জেলার কবি সাহিত্যিক, লেখক, সৃজনশীল প্রকাশনা সংস্থা ও লাইব্রেরী মালিকদের এগিয়ে আসার আহবান জানান। মেলা চলাকালীন প্রতিদিন বিকাল থেকে রাত পর্যন্ত কবি-সাহিত্যিক, লেখক ও সুধীজনদের মিলনমেলা, সমাবেশ, আলোচনা ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। এলাকার কবি-সাহিত্যিক, লেখক, সাহিত্যিক ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীরা এ মেলার মাধ্যমে তাদের জ্ঞানকে আরো শাণিত করতে পারবে এমনটাই আশাবাদী আয়োজকরা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.