সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে আ,লীগ সম্মেলনে সাধারণ সম্পাদক পদে ফ্যাক্টর করিম সিকদার

ঈদগাঁওতে আ,লীগ সম্মেলনে সাধারণ সম্পাদক পদে ফ্যাক্টর করিম সিকদার

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজারের ঈদগাঁও উপজেলা আওয়ামীলীগ ত্রি-বার্ষিকী সম্মেলন ও কাউন্সিলে তারুন্যের অহংকার আহমদ করিম সিকদার তৃণমূলের আস্থা, বিশ্বাস নিয়ে হাটি হাটি পা পা করে অগ্রসর হচ্ছেন সামনের দিকে। তিনি এবার সাধারন সম্পাদক পদে নির্বাচন করতে যাচ্ছেন। করিম উপজেলার প্রত্যান্ত গ্রামাঞ্চলে কাউন্সিলারদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ ও রক্ষা করছেন।

আহমদ করিম সিকদার কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য, ঈদগাঁও উপজেলা ছাত্রলীগ সভাপতি ও জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতির পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ঈদগাঁও উপজেলা আওয়ামীলীগের সদস্য এক সময়ের রাজপথ আন্দোলনের সহযোদ্ধা এবং সময়ের সাহসী সন্তান করিম সিকদার কাউন্সিলরদের দ্বারে দ্বারে চালিয়ে যাচ্ছেন প্রচারণা। তাঁর নেতৃত্ব নিয়ে কাউন্সিলরদের মাঝে আশার আলো দেখা দেয় তিনি উপজেলা আ’লীগ কাউন্সিলরদের নিয়েই বৈঠকসহ হরেক রকম কৌশলে এগিয়ে আছে। এমনকি তার সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।

এছাড়া সাথে রয়েছে দলীয় নেতাকর্মী, আত্মীয়-স্বজন ছাড়াও শুভাকাঙ্খীরা। তিনি তৃণমূলের সমর্থন ও সর্ব পেশা-শ্রেণির মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। তিনি সৎ ও যোগ্য প্রার্থী তাই। উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক পদে করিমই এখন ফ্যাক্টর! এমন মন্তব্য তৃণমূল নেতাকর্মীদের। দলের দু:সময়ের কান্ডারী করিমকে সাধারণ সম্পাদক করা হলেই রাজপথ শক্তিশালী হবে এবং মডেল রাজনীতিতে রুপান্তরিত হবে। যার কারণে করিম সিকদারের নাম এখন কাউন্সিলরদের মুখে মুখে।

জানা গেছে, আওয়ামীলীগের প্রতিটি সভা সমাবেশে তিনি তৃণমূল নেতাকর্মীদের আঁকড়ে ধরে দখল করে নিয়েছেন দলীয় নেতাকর্মীদের হৃদয়ে স্থান। বিগত সময়েও মাঠে ঘাটে তার পদচারনা ছিল লক্ষনীয়। কাউন্সিলদের ভালবাসা নিয়েই তিনি এগিয়ে যাচ্ছেন।

একদম তৃণমূল আর মাটির মানুষের কাছাকাছি যাওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে এ যোগ্য নেতা। অত্যন্ত সৎ, অমায়িক, রাজনীতিক, পরিচিত মুখ ও যোগ্যতার সাথে বেড়ে উঠা সর্বশ্রেণী মানুষের ভালবাসা নিয়ে এবার লড়তে চান সাধারণ সম্পাদক পদে। দলীয় নেতাকর্মীদের সাথে কৌশলাদি নিয়ে ব্যস্তমুখর সময় পার করে যাচ্ছেন করিম।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.