
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
সারাদেশের ন্যায় কক্সবাজার সদর উপজেলা বৃহত্তর ঈদগাঁওতেও জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ব্যাপক উৎসাহ মুখর পরিবেশে সম্পন্ন হয়। প্রতি বছরের ধারায় এ বছর ও উৎসাহ উদ্বিপনা মূখর পরিবেশে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে প্রত্যান্ত গ্রামগঞ্জে।
জেলা সদরের বৃহত্তর ঈদগাঁও তথা ছয় ইউনিয়ন ৫ আগষ্ট সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ইসলামপুর, ইসলামাবাদ, পোকখালী, জালালাবাদ, চৌফলদন্ডী ও ঈদগাঁওর ১৪৪টি কেন্দ্রে ছয় থেকে এগার মাস বয়সি শিশুদেরকে নীল রঙের ভিটামিন আর বার থেকে উনষাট মাস বয়সি শিশুদের লাল রঙের ভিটামিন খাওয়ানো হয়। অন্ধত্ব প্রতিরোধে শিশুদের এ ভিটামিন অতীব প্রয়োজনীয় বলে জানা গেছে।
এদিন সকাল সাড়ে দশটায় ঈদগাঁও বাস ষ্টেশন এলাকায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে শিশুদের মাঝে ভিটামিন ক্যাপসুল খাওয়ানোর কালে উপস্থিত ছিলেন ঈদগাঁও রিপোটার সোসাইটির সভাপতি এম আবুহেনা সাগর, ঈদগাঁও সরকারী স্বাস্থ্য কেন্দ্রের এস আর আবুল বশর সহ সাধারণ লোকজন।
এ ব্যাপারে স্বাস্থ্য পরিদর্শক আবুল কালাম-কোন সমস্যা ছাড়াই সুন্দর ভাবে ভিটামিন ক্যাপসুল শিশুদেরকে খাওয়ানো হয়েছে বলে জানান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.