
ফাইলফটো
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও বাজারের এক ব্যবসায়ীর নতুন পালসার মোটর সাইকেল চুরির খবর পাওয়া গেছে।
২৫ আগষ্ট ভোর সকালে ঈদগাঁও জাগিরপাড়াস্থ দুবাই কলোনী থেকে ঈদগড় বড়বিল এলাকার বাসিন্দা ও ঈদগাঁও বাজারের কাপড় ব্যবসায়ী নুরুল আলমের মোটর সাইকেলটি কে বা কারা চুরি করে নিয়ে যায়।
গাড়ীর মালিক জানান, বাসার পাশ্বে গাড়ী রাখার স্থানে তিনটি মোটর সাইকেল ছিল। সেখান থেকে আমার গাড়ীটি চুরি করে নিয়ে যায়। তবে অন্য দুটির তালা ভাংলেও নিতে পারেনি সাইকেল। নুরুল আলম গাড়ীর খোঁজে বিভিন্ন স্থানে যোগাযোগ অব্যাহত রেখেছেন।
উল্লেখ্য যে, ঈদগাঁওর বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে চুরি কর্মকান্ড বৃদ্ধি পেয়েছে। পুলিশী টহলের দাবী জানান সচেতন মহল।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.