
এম.আবুহেনা সাগর; ঈদগাঁও :
ঘূর্ণিঝড় মোরা আর থেমে থেমে বৃষ্টিপাতের কারণে দক্ষিণ চট্টলার ব্যস্ত বহুল বাণিজ্যিক উপ-শহর ঈদগাঁও বাজারে এখনো জমে উঠেনি সেই কাংখিত ঈদের বাজার। যার ফলে বিক্রেতারা লাখ লাখ টাকার মালামাল এনে হতাশায় ভোগছেন। পাশাপাশি ক্রেতারা গেল ঘুর্ণিঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি থেমে থেমে বৃষ্টিপাতের কারণে বাজারে আসতে অনিহা প্রকাশ করেন।
সূত্রমতে, এ ঈদগাঁও বাজারে ডজনাধিক মার্কেটে বিক্রেতারা পূর্বে থেকে প্রস্তুতি নিয়ে ঈদ বাজারকে জমিয়ে তোলার লক্ষ্যে লাখ লাখ টাকার নিত্য নতুন ডিজাইনের ঢাকা ও চট্টগ্রাম থেকে দোকানে ভরপুর করে রেখেছে। পাশাপাশি সেই সব দোকানকে নিত্য নতুন ডিজাইনে সাজিয়ে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করে তোলার চেষ্টা চালিযে যাচ্ছে। অপর দিকে হরেক রকমের লিফলেট, গেইট, ব্যানার সহ নানান ধরনের প্রচার প্রচারণাও চালিয়ে যাচ্ছে এ বাজারের ব্যবসায়ীরা।
এদিকে গেল ঘূর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্ত বৃহত্তর ঈদগাঁওর উপকুলীয় এলাকার লোকজন মোটামুটি ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে তারা কোন ভাবে এখন বাজারমুখী হতে পারছেনা। যাতে করে পঞ্চম রোজা পার হলেও অদ্যবদী ঈদগাঁও বাজারে এখনো জমে উঠেনি ঈদগাঁও বাজার। অপর দিকে বিভিন্ন ব্যবসায়ীক প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের ডিজাইনাবেল মালামাল ফসরা সাজিয়ে রেখেছে। তবে ক্রেতাদের দেখা নেই।
আকাশের অবস্থা ভাল না থাকায় বিশাল এলাকার গ্রাম গঞ্জের লোকজনের অবস্থা ও বেগতিক থাকায় মার্কেট মুখী হচ্ছেনা অনেকে। তবে কয়েক ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীদের সাথে কথা হলে তারা আসন্ন ঈদ বাজার জমিয়ে তোলার লক্ষ্যে মালামাল এনে প্রস্তুতি নিয়েছি অনেক আগে। কিন্তু উল্লেখ যোগ্য ক্রেতাসাধারণ না থাকায় তারা অনেকটা বিপাকে পড়েছেন। পাশাপাশি গ্রাম গঞ্জের কয়েক ক্রেতার সাথে কথা হলে তারা আরো সময় বাকী রয়েছে। দেখা যাক রমজানের শেষে ঈদের কেনাকাটা সারতে পারি কিনা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.