সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগাঁওতে এবার ডাক্তারের বিরুদ্ধে মামলা

ঈদগাঁওতে এবার ডাক্তারের বিরুদ্ধে মামলা

https://coxview.net/wp-content/uploads/2023/07/Mamla.jpg

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজারের ঈদগাঁওতে ডাক্তারের ভুল চিকিৎসায় পঙ্গু হতে চলছে এক যুবক। সড়ক দুর্ঘটনায় পায়ে আঘাত প্রাপ্ত হয়ে ডাক্তারের শরণাপন্ন হলে সেলাই ও নিয়মিত ড্রেসিং করার প্রায় দুইমাস পরও অবস্থার উন্নতি না হয়ে বরং ক্ষতহানে ইনফেকশন ও ভুল ঔষধ সেবনের ফলে পরবর্তীতে যক্ষ্মায় আক্রান্ত হয়েছে রোগী।


এতে সংক্ষুব্ধ হয়ে সম্প্রতি ডাক্তারের বিরুদ্ধে মামলা (নং সিআর ১৮৪/২০২৩) দায়ের করেছেন ভূক্তভোগী নেছার উদ্দিন (২৪)। তিনি ঈদগাঁও সদর ইউনিয়নের কালির ছড়া গ্রামের ছাবের আহমদের ছেলে। সিনিয়র জুডিশিয়াল ম্যজিষ্ট্রেট আমলী আদালত ঈদগাঁও, কক্সবাজার এ দায়েরকৃত মামলাটি আমলে নিয়ে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারক।


অভিযুক্ত চিকিৎসক ডা. হাবিবুর রহমান ঈদগাঁওর একটি হাসপাতালে কর্মরত আছেন।


ভূক্তভোগী নেছার উদ্দিন বলেন, দুর্ঘটনায় ডান পায়ের টাখনুর নীচে আঘাতপ্রাপ্ত হয়ে উপরোক্ত প্রাইভেট হাসপাতালে গেলে ডা. হাবিবুর রহমান ক্ষতস্থানে সেলাই করেন ও চিকিৎসা শেষে ব্যবস্থাপত্র লিখে দেন৷ তৎপরবর্তীকালে উক্ত চিকিৎসক নিয়মিত ড্রেসিং করেন ও ক্ষতস্থান শুকিয়ে যাবে মর্মে আশ্বাস দেন৷ কিন্তু ঔষধ সেবনকালীন একমাস গত হয়ে গেলেও ক্ষতস্থান না শুকিয়ে বরং পুঁজ নির্গত হতে থাকে। পুঁজের সাথে সেলাইয়ের সুতার অংশবিশেষ বের হতে থাকে।


রোগী আরো বলেন, এতে ব্যাথা-যন্ত্রণা বেড়ে গেলে কক্সবাজার সদর হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার শাহ আলমের শরণাপন্ন হলে তিনি ক্ষতস্থান পরীক্ষা করে ইনফেক্টেড মর্মে ব্যবস্থা পত্র প্রদান করেন। তখন আরেক বিশেষজ্ঞ চিকিৎসক ডা. অহিদুল হেলাল ক্ষত স্থান পরীক্ষা করে প্যাথলজিক্যাল টেষ্ট করতে দিলে ক্ষত স্থান যক্ষ্মার জীবাণু ধরা পড়ে। এরপর তাকে বিশেষজ্ঞ ডাক্তারের অধীনে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার বক্ষব্যাধি ক্লিনিকে রেফার করেন। বর্তমানে সেখানে নিবিড় পর্যবেক্ষণে আছেন ভুক্তভোগী নেছার।


অভিযুক্ত চিকিৎসক বলেন, উক্ত রোগী আগে থেকেই যক্ষ্মায় আক্রান্ত ছিলেন৷ সে কারনে ক্ষত শুকায়নি। এ রোগী বাইরের ফার্মেসী থেকে ড্রেসিং করার ফলে ইনফেকশন হয় বলেও দাবী করেন তিনি।


এদিকে ডাক্তার হাফেজ মাওলানা মোঃ হাবিবুর রহমানের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও সাজানো মামলা করে হয়রানি করা হচ্ছে। উক্ত মামলা প্রত্যাহারের দাবী জানালেন অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.