সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে কমিউনিটি পুলিশের সমাবেশে খায়রুজ্জামান

ঈদগাঁওতে কমিউনিটি পুলিশের সমাবেশে খায়রুজ্জামান

চুরি-ডাকাতি সহ অসমাজিক কার্যকলাপ প্রতিরোধে এলাকাবাসীকেও এগিয়ে আসতে হবে


এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

চুরি-ডাকাতি, অপরাধ-অপকর্ম সহ অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে কমিউনিটি পুলিশের পাশাপাশি এলাকাবাসীকেও এগিয়ে আসার আহবান জানিয়েছেন সমাবেশের প্রধান অতিথি ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ খায়রুজ্জামান।

১৩ মে রাত নয়টার দিকে ঈদগাঁও ইউনিয়নের মেহেরঘোনাস্থ নূর কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে ৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আবুল বশরের সভাপতিত্বে সাধারণ মাহবুবুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই ও কমিউনিটি পুলিশিংয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দীন, ঈদগাঁও ইউনিয়ন কমিউনিটি পুলিশের সভাপতি মিজানুল হক, সাধারণ সম্পাদক কাইয়ুম উদ্দীন ডিসেন্ট, ভারুয়াখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন, ইসলামপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক ছাত্রনেতা আনোয়ারুল আজম খোকন, সদর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামিল উদ্দিন, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাসেদ উদ্দিন, চৌফলদন্ডী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দীন।

স্বাগত বক্তব্য রাখেন ঈদগাঁও ইউপির চকিদার নুরুল হাকিম। উপস্থিত ছিলেন- ঈদগাঁও রিপোটার্স সোসাইটির সভাপতি এম আবু হেনা সাগর, সদস্য মিছবাহ উদ্দিন, রমজান আলী, কমিউনিটি পুলিশিং নেতা লোকমান হাকিম ও নুরুল আমিন সহ বিপুল সংখ্যক এলাকার সর্বশ্রেণির পেশার লোকজন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.