
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদরের বৃহত্তর ঈদগাঁও কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে মাদক, সন্ত্রাস, জঙ্গী বাদ, যৌতুক, বাল্য বিবাহ ও ইভটিজিং রোধে আইন শৃং।কলা বিষয়ক কমিউনিটি পুলিশিং ও অপরাদ দমন সভা ১৫ অক্টোবর বিকেলে প্রিন্স অব ঈদগাহ কমিউনিটি সেন্টারে কক্সবাজার সদর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি এডভোকেট সৈয়দ মো: রেজাউর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মেম্বার আবদু রাজ্জাকের পরিচালনায় অনুষ্টিত হয়।
এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন – কক্সবাজার জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর সার্কেল মোহাম্মদ আদিবুল ইসলাম, কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা ফরিদ উদ্দিন খন্দকার, ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল কায়েস আখন্দ।
আরো বক্তব্য রাখেন- কক্সবাজার সদর উপজেলা আ,লীগ সভাপতি আবু তালেব, সদর আ,লীগের উপদেষ্টা মাষ্টার নুরুল আজিম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, সাবেক জেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক হুমায়ুন কবির চৌধুরী হুমু, সদর যুবলীগের সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো, ঈদগাহ পৌরসভা আন্দোলন বাস্তবায়ন সভাপতি কাফি আনোয়ার।
এতে উপস্থিত ছিলেন- জেলা পরিষদ সদস্য সোহেল জাহান চৌধুরী, ঈদগাঁও চেয়ারম্যান ছৈয়দ আলম, ইসলামাবাদ চেয়ারম্যান নুর ছিদ্দিক, পোকখালী চেয়ারম্যান রফিক আহমদ, জালালাবাদ আ,লীগ সভাপতি সেলিম মোর্শেদ ফরাজী, ঈদগাঁও আ,লীগ সাধারণ সম্পাদক তারেক আজিজ, পোকখালী আ,লীগ সভাপতি মোজাহের আহমদ, ভারুয়াখালী আ,লীগ সভাপতি কামাল উদ্দিন, ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের আহবায়ক সিরাজুল হক, সাবেক চেয়ারম্যান শাহজাহান চৌধুরী, শিক্ষক এস এম তারেকুল হাসান তারেক, নুরুল আমিন হেলালী, ঈদগাঁও রিপোটার সোসাইটির সাবেক সভাপতি এম আবুহেনা সাগর, বর্তমান সভাপতি শাহিদ মোস্তফা শাহিদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশফাক উদ্দিন আরাফাত, সাংগঠনিক সম্পাদক মফিজ, সদস্য শফিউল আলম, জেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক ফিরোজ উদ্দিন খোকা, সহ-সম্পাদক ইরফানুল করিম,জেলা শ্রমিকলীগ সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দিন শাওন, ঈদগাঁও ইউনিয়ন কাজী নুরুল আলম, ঈদগাঁও কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মিজানুল হক, সাধারণ সম্পাদক কাইয়ুম উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সাধারন সম্পাদক ও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক লোকজন।
পরে পুলিশ সুপার মহোদয় সকলকে সাথে নিয়ে প্রস্তাবিত থানার জন্য সম্ভব্য জায়গা পরির্দশন করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.