সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগাঁওতে কেরোসিন ঢেলে আগুনে এক সন্তানের জননীর মর্মান্তিক মৃত্যু : চাঞ্চল্যের সৃষ্টি

ঈদগাঁওতে কেরোসিন ঢেলে আগুনে এক সন্তানের জননীর মর্মান্তিক মৃত্যু : চাঞ্চল্যের সৃষ্টি

 

নিজন্ব প্রতিবেদক; ঈদগাঁও :

কক্সবাজার সদরের ঈদগাঁওতে কেরোসিন ঢেলে এক সন্তানের জননীন আগুনে মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত গৃহবধূ ইউনিয়নের দক্ষিণ মাইজ পাড়া এলাকার মৃত ওবাইদুল্লাহর ছেলে ওয়াহিদ উল্লাহর স্ত্রী রুমা আক্তার। সে পার্শ্ববর্তী চৌফলদন্ডী দক্ষিণ পাড়া এলাকার গিয়াস উদ্দীনের কন্যা এবং এক সন্তানের জননী। নিহত রুমা আক্তারের মামা আবদুল হকের অভিযোগ, স্বামী ওয়াহিদুল্লাহর সাথে রুমা আক্তারের বিয়ে হয়েছিল বছর দুয়েক পূর্বে। বিয়েটি প্রেম গঠিত হওয়ায় মেনে নেয়নি তার পরিবার। অনেক নির্যাতন অপমান সহ্য করে সুখের আসায় সংসার করে আসছিল।

বিগত ২৮শে জানুয়ারী ওয়াহিদের যোগসাজসে ভাই ও মা রুমা আক্তারকে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। তার শোর চিৎকারে এলাকার লোকজন ও প্রতিবেশীরা এগিয়ে এসে দ্রুত উদ্ধার করে ঈদগাঁওস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থা বেগতিক হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সদর হাসপাতালে প্রেরণ করে। সেখানে ২/৩ দিন চিকিৎসা নেওয়ার পর আশংকাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ৫ ফ্রেরুয়ারী রাত আনুমানিক তিনটার দিকে মৃত্যু হয়।

তদন্ত কেন্দ্রের এসআই শাহাজ উদ্দীন ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহের সুরহাতাল রিপোর্ট তৈরি করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে ময়না তদন্ত শেষে লাশ তার আত্মীয়-স্বজনকে বুঝিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন।

তবে তিনি আরো জানান, নিজের গায়ে কেরোসিন ঢেলে কিংবা অন্যজন দিয়েছে কিনা সে বিষয়ে তিনি সুষ্পষ্ট নন। বিষয়টি তদন্তধীন।

ঘটনার বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। স্থানীয়দের মধ্যে ঘটনা নিয়ে রহস্যের ধুম্রজাল সৃষ্টি হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.