
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে গর্জনসহ নানা প্রজাতির গাছ জব্দ করেছে মেহেরঘোনা রেঞ্জ।
২৩ শে আগস্ট সকাল সাড়ে ৭টার দিকে ঈদগাঁও ইউনিয়নের বংকিম বাজারস্থ মৌলভীর সমিল থেকে মেহেরঘোনা রেঞ্জের বিট কর্মকতা মোহাঃ জাকারিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে ১০ টুকরা গর্জন এবং তেচ্ছল গাছ জব্দ করেন। জব্দকৃত গাছ মেহেরঘোনা রেঞ্জ অফিস নিয়ে যাওয়া হয়।
এই ব্যাপারে মেহেরঘোনা রেঞ্জ কর্মকতা মামুন মিয়া গাছ জব্দ করার সত্যতা নিশ্চিত করেছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.