সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগাঁওতে চোরাই গরু উদ্ধার : আটক ২

ঈদগাঁওতে চোরাই গরু উদ্ধার : আটক ২

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজারের ঈদগাঁওতে চোরাইকৃত গরু জবাইয়ের কারখানা থেকে উদ্ধারসহ ২ জন আটকের ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ঘটনায় আপোষ মিমাংসা ও ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠে একটি মহল।

জানা যায়, ঈদগাঁও ইউনিয়নের পালপাড়ার মৃত অরবিন্দ পালের ছেলে কাজল পালের গোয়াল ঘর থেকে ২০ অক্টোবর গভীর রাতে একটি গাভী চুরি হয়। পরদিন সকালে ঈদগাঁও থানার এএস আই গিয়াস উদ্দিনের নেতৃত্বে পুলিশ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।

তারা ঈদগাঁওর দরগাহ সড়কের ব্রীজ সংলগ্ন জনৈক একটি ভবন থেকে চোরাইকৃত গরুটি উদ্ধার করে ও জড়িত সন্দেহে ২ জনকে আটক করে। আটককৃতরা হলেন ছৈয়দ আহমদ ও নুর হোসেন।

গরুর মালিক ও স্বজনরা জানান, গরু উদ্ধারসহ চোর আটকের পর বিষয়টি আপোষ মিমাংসার জন্য চাপ সৃষ্টি করতে থাকে একটি মহল। এদেরকে আইনের আওতায় আনতে প্রশাসনের কাছে জোর দাবি জানান এবং এ ঘটনায় থানায় এজাহার দায়ের করা হয়েছে।

স্থানীয়রা জানান, একটি চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে গরু চুরি করে আসছেন। প্রতিনিয়ত এভাবে গরু চুরিসহ বিভিন্ন অপরাধ সংঘটিত করে আসছে। এলাকার লোকজন চরম নিরাপত্তাহীনতায় রয়েছে।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার প্রক্রিয়া চলছে এবং সমস্ত অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা নেয়া হচ্ছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.