সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগাঁওতে চোরাই গরুসহ ৫ পাচারকারী আটক

ঈদগাঁওতে চোরাই গরুসহ ৫ পাচারকারী আটক

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজারের ঈদগাঁওতে চোরাই ২২টি গরুসহ ৫ পাচারকারীকে আটক করলো পুলিশ। মায়নমার থেকে চোরাই পথে এসব গরু এনে দেশের বিভিন্ন জেলায় পাচার করে আসছিল সংঘবদ্ধ চক্র। এসময় ৫ পাচারকারীকেও আটক করা হয়।

২৭শে সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকালে ঈদগাঁও থানার সম্মুখস্হ কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক থেকে এসব গরু জব্দ করা হয়৷

আটকৃতদের মধ্য রয়েছেন চট্টগ্রামের চন্দনাইশ, রাউজান ও রামু উপজেলার বাসিন্দা। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের শাহ ফকির বাজার এলাকায় তল্লাশি চৌকি বসিয়ে এসব গরু গুলো উদ্ধার করা হয়।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এ অভিযানে অংশ নেন এসআই ও এএসআইসহ সঙ্গীয় ফোর্স।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হালিমের সাথে কথা হলে তিনি উপরোক্ত বিষয়ে সত্যতা নিশ্চিত করেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.