সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে ছাত্রলীগের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঈদগাঁওতে ছাত্রলীগের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

বাংলাদেশ ছাত্রলীগ, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেল উদ্দিন রাশেদের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আবুহেনা বিশাদের পরিচালনায় প্রিন্স অব ঈদগাহ কমিউনিটি সেন্টারে ৯ জুন অনুষ্টিত হয়।

এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- কক্সবাজার (৩) আসনের মাননীয় সাংসদ আলহাজ সাইমুম সরওয়ার কমল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী কানিজ ফাতেমা মোস্তাক, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু তালেব। প্রধান বক্তার বক্তব্য রাখেন- জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোর্শেদ হোসাইন তানিম।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, পোকখালী আওয়ামীলীগের সভাপতি মোজাহের আহমদ, সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রফিক আহমদ, জেলা যুবলীগের সাবেক নেতা হুমায়ুন কবির চৌধুরী হুমু, জাহাঙ্গীর আলম,জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক এম ফিরোজ উদ্দিন খোকা, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আমজাদ হোসেন ছোটন রাজা, মক্কা সরাইয়া সিটি বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক সাহাব উদ্দিন, সদর যুবলীগ নেতা নাছির উদ্দিন জয়, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নওশাদ মাহমুদ, ঈদগাঁও রিপোটার সোসাইটির সাবেক সভাপতি এম আবুহেনা সাগর, জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দিন শাওন, জেলা ছাত্রলীগের সহ সম্পাদক ইরফানুল করিম, উপজেলা ছাত্রলীগ নেতা কাজী আবদুল্লাহসহ বিভিন্ন ইউনিয়নের তৃনমুল পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীরা।

এ আয়োজনকে ঘিরে নেতাকর্মীদের মধ্য মিলন মেলায় পরিণত হয়। উক্ত ইফতার মাহফিলে শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরীজিবিসহ সর্বশ্রনী পেশার প্রায় সহশ্রাধিক মানুষ অংশ নেন। বক্তারা – আগামী জাতীয় নিবার্চনে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার আহবান জানান।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.