নিজস্ব প্রতিনিধি :
দীর্ঘ দুই বছর পর বাংলাদেশ ছাত্রলীগ ঈদগাঁও সাংগঠনিক উপজেলা শাখার কমিটি বিলুপ্তির পরপরই নতুন কমিটিতে নিজেকে স্থান করে নিতে দৌড় ঝাঁপ শুরু হয়েছে বৃহত্তর ঈদগাঁওর ছাত্রনেতাদের মাঝে। দীর্ঘকাল মাঠে আন্দোলন সংগ্রামে রাজপথে লড়াই করে যাওয়া পদ প্রত্যাশী ছাত্র নেতারা জেলা সদরে সার্বক্ষণিক ভাবে অবস্থান করে চলছে। সে সাথে ছাত্রলীগের নতুন কান্ডারী হতে ইতোমধ্যে শুরু হয়েছে দৌড়ঝাঁপ, জেলা পর্যায়ের নেতৃবৃন্দদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করে যাচ্ছে। সকলের লক্ষ্য একটাই নতুন নেত্বত্বে আসা।
চলতি সেপ্টেম্বর মাসে উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণার খবরে তৃণমূল ছাত্রনেতা সহ দলীয় শুভাকাঙ্খীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা বিরাজ করছে। তবে নতুন নেতৃত্বে কারা আসছে এ নিয়ে সর্বত্রই স্থানজুড়েই চলছে কানাঘুষা। কারা আসছে, কারা এলে সামনের দিনগুলোতে আন্দোলনে রাজপথ দখলে রাখতে পারবে এবং চাঙ্গা থাকবে মাঠ। তবে আসন্ন ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের নতুন কমিটিতে আসতে সিনিয়র ও তৃণমূল পর্যায়ের সাথে লবিং এবং প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করে চলছে চট্টগ্রাম প্রিমিয়াম ইউনিভার্সিটির বর্তমানে মাষ্টার্সে অধ্যায়নরত মেধাবী ছাত্র, ঈদগাহ ফরিদ আহমদ কলেজ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি, চৌফলদন্ডী ছাত্রলীগের সাবেক সিনিয়র সদস্য তানজিদ ওয়াহিদ লোটাস তৎকালীন উপজেলা ছাত্রলীগের সফল সভাপতি আহমদ করিম সিকদার ও সাধারন সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো প্যানেল দায়িত্ব থাকাকালীন সময় থেকে কোন প্রকার পদ পদবী ছাড়াই ছাত্রসংগঠন ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী হিসেবে সংগঠনের জন্য একনিষ্ট ভাবে কাজ করে নিজেকে সে থেকে সম্পৃক্ত রেখেছেন। সেসব দিক বিবেচনায় রেখে আসন্ন উপজেলা কমিটিতে সভাপতি হিসেবে তার দিকে সুনজর রয়েছে জেলা নেতৃবৃন্দের।
এবারের কমিটিতে লোটাস সভাপতি পদে আসার সম্ভবনা কিন্তু কম নয়। শেষ চমক হয়ত তার অনুকূলে আসতে পারে। কেননা বৃহত্তর এলাকার প্রতিটি তৃণমূলের কর্মীদের সাথে বহু দিন ধরে সম্পর্ক রয়েছে লোটাসের। তবে তৃণমূল নেতাকর্মীদের মতে, ছাত্রলীগের একজন নিবেদীত মাঠের কর্মী, ক্লিন ইমেজের অধিকারী ছাত্রনেতা হচ্ছে লোটাস। আগামী দিনে ছাত্রলীগের রাজনীতিতে তার বিকল্প নেই। সুতরাং চতুর্থ দফে উপজেলা ছাত্রলীগের কমিটি তে লোটাসকে সভাপতি হিসেবে মুল্যায়ন করার জোর দাবী তৃণমূল নেতাকর্মীদের।
এদিকে তানজিদ ওয়াহিদ লোটাসছাড়াও সভাপতি পদে তদবির চালিয়ে যাচ্ছে ইমরানুল হক জিকন (ঈদগাঁও), আবুহেনা বিশাদ (ইসলামাবাদ) সহ আরো দুইজন রয়েছে। সাধারণ সম্পাদক পদে ইরফানুল করিম। তিনি এ পদে একক হওয়ায় মোটামুটি ভাবে বেশ ভাল অবস্থানে রয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.