
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে ছিনতাইকারীকে আটক করেছে ঈদগাঁও পুলিশ। তাদের কাছ থেকে নগদ টাকাও উদ্ধার করা হয়।
জানা যায়, ২০ মার্চ রাত আনুমানিক বারটার দিকে ঈদগাঁও ইউনিয়নের মেহেরঘোনা রাস্তার মাথা নামক এলাকায় এক টমটম চালক বাড়ি যাওয়ার সময় তার কাছ থেকে নগদ ৭০ হাজার টাকা ছিনতাই করে দূর্বৃত্তরা। সেখানে তাকে মারধর পূর্বক ফেলে পালিয়ে যাওয়ার মুহুর্তে স্থানীয় লোকজন ঈদগাঁও পুুলিশকে খবর দিলে ঘটনাস্থলে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ খায়রুজ্জামান, এসআই দেবাশীষ সরকার ও এএসআই মোহাম্মদ পিয়ার উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ও স্থানীয় জনতার সহায়তায় ২ জন ছিনতাইকারীকে আটক করে।
আটককৃতরা হল- ঈদগাঁও কালিরছড়া এলাকায় কালু মিস্ত্রির পুত্র এনামুল হক, চাঁন্দের ঘোনা এলাকার ছুরুত আলমের পুত্র জাহাঙ্গীর আলম সহ আরও একজন।
এএসআই মোহাম্মদ পিয়ার উদ্দিন জানান- ছিনতাইকারীর কাছ থেকে নগদ ১৬ হাজার ৫ শত টাকা উদ্বার করা হয়। এব্যাপারে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিতের পাশাপাশি ছিনতাইয়ের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.