
নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যুব সমাজকে নেতৃত্ব দিতে হবে। যুগে যুগে যুবকরাই ইতিহাসের বাঁক পাল্টাতে নেতৃত্ব দিয়েছেন। যার দৃষ্টান্ত উদাহরণ জুলাই অভ্যুত্থান।
শুক্রবার (৩ অক্টোবর) বাদ জুমা ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মোখতার আহমদ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈদগাঁও ইউনিয়ন শাখা কর্তৃক বিশাল যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তার বক্তব্যে কক্সবাজার- ৩ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী শহিদুল আলম বাহাদুর (ভিপি বাহাদুর) উপরোক্ত কথা গুলো বলেছেন।
তিনি আরো বলেন, আন্দোলনের চেতনায় আগামী নির্বাচনে দাঁড়ি পাল্লা প্রতীককে বিজয়ী করতে হবে। দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠায় যুব সমাজকে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে হবে।
ইউনিয়ন জামায়াত আমীর অধ্যাপক হাকিম আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন সহ-সেক্রেটারি লায়েক ইবনে ফাজেলের পরিচালনায় কোরআন তিলাওয়াত, ইসলামী সঙ্গীত ও দারসুল কোরআনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা নায়েবে আমীর মুফতি মাওলানা হাবিব উল্লাহ, জেলা সহ-সেক্রটারী ও ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন, উপজেলা আমীর মাওলানা ছলিম উল্লাহ জিহাদী, উপজেলা নায়েবে আমির মওলানা ছৈয়দ নুর হেলালী, উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা নুরুল আজিম, উপজেলা সাংগঠনিক সম্পাদক মাষ্টার ছৈয়দুল আলম হেলালী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি তৈয়ব উদ্দিন ও ঈদগাঁও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা সোলতান আহমদ।
শেষে দাঁড়ি পাল্লা মার্কার সমর্থনে একটি বিশাল মিছিল ঈদগাঁও বাজারের অলিগলি ও বাস স্টেশন প্রদক্ষিণ করে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.