
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
দুর্নীতি-বৈষম্যের অবসান করো, সুশাসন ও সমাজতন্ত্রের বাংলাদেশ গড়ো। সদর উপজেলার ঈদগাঁওতে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের উদ্যোগে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা ২৫ মার্চ রাত ৮টায় ঈদগাঁও বাসস্টেশন চত্বরে সদর উপজেলা সভাপতি লস্কর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাফি আনোয়ার এবং নুরুল আবছারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের জেলা সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল, প্রধান বক্তার বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এডভোকেট আবুল কালাম।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এডভোকেট একরামুল হুদা, যুবজোট জেলা সভাপতি রমজান আলী সিকদার, জেলা জাসদের দপ্তর সম্পাদক মিজানুর রহমান বাহাদুর।
এতে সদর উপজেলা জাসদের পক্ষে উপস্থিত ছিলেন জাহেদুল ইসলাম, মোহাম্মদ নুরুচ্ছফা, গিয়াস উদ্দীন ও হামিদুল হকসহ বিপুল সংখ্যক দর্শক। আলোচনা সভার পূর্বে মুক্তিযুদ্ধের প্রমাণ্য চিত্র প্রদর্শনী ও গণ সঙ্গীতানুষ্টান অনুষ্ঠিত হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.