সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে জিহাদ মাইক সার্ভিসের উদ্যোগে আয়োজিত মাহফিলে বক্তারা –

ঈদগাঁওতে জিহাদ মাইক সার্ভিসের উদ্যোগে আয়োজিত মাহফিলে বক্তারা –

ঘরে ঘরে কোরআনের দাওয়াত পৌছে দিতে হবে

Milad

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে জিহাদ মাইক সার্ভিস এন্ড ডেকোরেটার্সের উদ্যোগে আয়োজিত প্রতিবছরের ন্যায় এবছরও ঝাঁকজমকপূর্ণ পরিবেশে মাহফিলে ওয়ায়েছগণ বলেন, ঘরে ঘরে কোরআনের দাওয়াত পৌছে দিতে হবে। উঠতি প্রজন্মের যুবক-যুবতীদেরকে ইসলামের দাওয়াত দিয়ে মানুষ হিসাবে গড়ে তোলার আহবানও জানান।

৩ এপ্রিল ঈদগাঁও ইউনিয়নের মধ্যম মাইজ পাড়ায় এ মাহফিলে প্রধান বক্তার তাকরির পেশ করেন চট্টগ্রামের গারাঙ্গিয়া রব্বানী ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক হযরত মাওলানা এনামুল হক, ইসলামের আলোকে তাকরির পেশ করেন ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন (কেজিস্কুল) মসজিদের খতিব ও ইসলামী আলোচক হযরত মাওলানা এনামুল হক ইসলামাবাদী। অন্যদের মাঝে অতিথি হিসাবে ছিলেন দৈনিক আজকের কক্সবাজারের ঈদগাঁওস্থ নিজস্ব প্রতিনিধি এম. আবুহেনা সাগর, মাহফিলের প্রধান উদ্যোক্তা জিহাদ মাইক সার্ভিসের সত্বাধিকারী বেলাল উদ্দীনসহ এলাকার আবাল বৃদ্ধ জনতা। পরে মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণে এক মুনাজাত অনুষ্ঠিত হয়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.