
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদরের বৃহত্তর ঈদগাঁওর পল্লী চিকিৎসকদের সংগঠন ঈদগাঁও ভিলেজ ডক্টরস ফোরামের সম্মেলন ও কাউন্সিল ২ নভেম্বর (শুক্রবার) সকাল নয়টায় স্থানীয় পাবলিক লাইব্রেরীর হল রুমে ফোরামের আহবায়ক ডা: এহসানুল হকের সভাপতিত্বে ও হেলথ এসিস্টেন্ট এনামুল হকের পরিচালনায় অনুষ্টিত হয়।
এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) কক্সবাজার ডা: রফিক উস সালেহীন।
সম্মেলন উদ্বোধন করেন, ফোরামের প্রধান উপদেষ্টা ডা: তৃণা সাহা।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ডা: রুপস পাল, ঈদগাঁও চেয়ারম্যান ছৈয়দ আলম, মুক্তিযোদ্ধা মাষ্টার নুরুল আজিম, ইসলামাবাদ চেয়ারম্যান নুর ছিদ্দিক, ফোরামের উপদেষ্টা শাহনেওয়াজ মিন্টু, ঈদগাহ আলমাছিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যাপক ফিরোজ আহমদ, মুক্তিযোদ্ধা শামহুদা হুদা, মিডল কক্স ইউনাইটেডের সভাপতি কাফি আনোয়ার।
বক্তব্য রাখেন- ভিলেজ ডক্টরস ফোরামের সদস্য মোহাম্মদ শাহজাহান, সিরাজুল মোস্তফা নুরী,মোহাব্বত উল্লাহ, বিপ্লব রুদ্র, পরিতোষ পাল, মোস্তফা কামাল, মো:আলমগীর, রেহেনা নোমান কাজল, খালেছা বেগম।
উপস্থিত ছিলেন হোমিওপ্যাথিক চিকিৎসক মোহাম্মদ আলম, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক জসিম উদ্দিন, ঈদগাঁও রিপোটার্স সোসাইটির সাবেক সভাপতি এম আবু হেনা সাগর, ডা: আবদু সালাম, ডা: বজলুর রহমান, নুরুল হুদাসহ বিপুল সংখ্যক ফোরামের সদস্যবৃন্দ।
এ সংগঠনের সম্মেলন ও কাউন্সিলকে ঘিরে বৃহত্তর ঈদগাঁওর ৫ ইউনিয়নের পল্লী চিকিৎসকদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা বিরাজ করছিল।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.