
ফাইল ফটো
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও দক্ষিণ মাইজপাড়া থেকে নুরুল আলম নামের টমটম চালকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। সে ইসলামপুর মধ্যম নাপিতখালী ৪ নং ওয়ার্ডের আব্দুস ছবির ছেলে। এসময় ঘটনাস্থল থেকে জোহান নামের এক যুবককে কার্তুজ ও গুলিসহ হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। সে দক্ষিণ মাইজপাড়ার বাসিন্দা।
২১ সেপ্টেম্বর রাত সাড়ে দশটার দিকে ইউনিয়নের সিদ্দিকের বাপের পুকুর পাড়ে এ ঘটনাটি ঘটে।
এছাড়াও একজন সিএনজি চালক ও পার্শ্ববর্তী বাড়ির কেয়ারটেকারকেও আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে দুইটি মোটরসাইকেল, একটি সিএনজি ও একটি টমটম।
খবর পেয়ে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।
ঈদগাঁও ইউনিয়ন কমিউনিটি পুলিশের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম এ গণমাধ্যমকর্মীকে রাত বারটার দিকে মুঠোফোনে এ খবরটি জানান।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মতে, আটক জোহান নিজের হাতে গুলি করে হত্যা করেছে টমটম চালককে। এরপর সিএনজিতে ভরে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী ধাওয়া দিয়ে তাকে আটক করে। ঘটনার কারণ জানা যায়নি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.