
ঈদগাঁওতে ডা: খালেদ মাহমুদের বসতবাড়ীতে ভাংচুর
নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
ঈদগাঁওতে ডা: খালেদ মাহমুদের বসতবাড়ীতে ভাংচুর করা হয়।
জানা যায়, ২৪শে মার্চ রাতে কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়ন সওদাগর পাড়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনার পাশ্ববর্তী চট্টগ্রামস্থ আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সাবেক মেডিকেল অফিসার, বর্তমানে ঢাকার এক হাসপাতালে চিকিৎসক ডা: খালেদ মাহমুদের বাড়ী আলতাজ ভবনে কে বা কারা বাড়ীর জানালায় গ্লাস ভাংচুর করেছে।
ডাক্তার পরিবার দীর্ঘদিন ধরে ঢাকায় থাকার সুবাদে তাঁর গ্রামের বাড়ীতে এই হামলার ঘটনা ঘটিয়েছে কুচক্রি মহল।
ডা:খালেদের সাথে কথা হলে তিনি জানান, ঢাকা থেকে বাড়ীতে এসে জানালার গ্লাস ভাঙ্গা দেখে হতাশ হয়ে পড়েছি। কোন কারন ছাড়ায় বাড়ীতে হামলা আসলে দু:খজনক। বিষয় স্থানীয় মেম্বার মোকতারকে জানানো হলেও এখন পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহন করতে পারেননি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.