
প্রতিকী ছবি
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও তদন্ত কেন্দ্রের সন্নিকটে এক শিক্ষকের মোটর সাইকেল চুরির খবর পাওয়া গেছে। এ সংক্রান্ত বিষয়ে অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী।
৫ ফেব্রুয়ারী রাত নয়টার দিকে পুলিশ তদন্ত কেন্দ্র সংলগ্ন সৌদি প্রবাসীর এক বিল্ডিংয়ের নিচ তলায় পার্কিং স্থানে এ চুরির ঘটনা ঘটে। গাড়ীটি ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের শিক্ষক আকতার কামালের বলে জানা যায়।
লাল কালো রঙের মোটর সাইকেলটির রেজিঃ নং- কক্সবাজার-ল-১১-২৮২৩। গাড়ীটি রেখে উক্ত ভবনের ৫ম তলায় এক আত্মীয়ের বাসায় দাওয়াত খেতে গেলে কে বা কারা এটি চুরি করে নিয়ে যায়। ভূক্তভোগী আকতার কামাল এ ঘটনায় ৬ ফেব্রুয়ারী কক্সবাজার মডেল থানায় একটি অভিযোগ দাখিল করেছে বলে জানান।
উল্লেখ্য যে, দীর্ঘদিন ধরে ঈদগাঁও বাজারসহ বিভিন্ন এলাকায় মোটর সাইকেল চোর চক্রের একটি সিন্ডিকেট সক্রিয় রয়েছে। এরই পূর্বে জাগির পাড়া থেকে এক ঔষধ কোম্পানীর কর্মকর্তার মোটর সাইকেলও চুরি হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.