সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে তিনটি ওয়ার্ড় আ,লীগের সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন

ঈদগাঁওতে তিনটি ওয়ার্ড় আ,লীগের সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের তিনটি ওয়ার্ড় আ,লীগের সম্মেলন ও কাউন্সিল ঝাঁকজমকপূর্ন পরিবেশে সম্পন্ন হয়েছে।

১২ নভেম্বর বিকেলে প্রিন্স অব ঈদগাঁও কমিউনিটি সেন্টার প্রাঙ্গনে সম্মেলন উদ্বোধন করেন, ঈদগাঁও ইউনিয়ন আ,লীগের সভাপতি সোহেল জাহান চৌধুরী। প্রধান অতিথি ছিলেন, সদর আ,লীগ সভাপতি আবু তালেব, বিশেষ অতিথি ছিলেন, সদর আ,লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল করিম মাদু।

অতিথি হিসেবে ছিলেন, সদর আ,লীগের সহ সভাপতি হুমায়ুন তাহের হিমু, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম আমির, সাংগঠনিক সম্পাদক, টিমের আহবায়ক মুজিবুর রহমান, দপ্তর সম্পাদক ও সদস্য সচীব মহিদুল্লাহ, সাবেক জেলা যুবলীগ নেতা হুমায়ুন কবির চৌধুরী হুমু, সদর যুবলীগ সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকোসহ ৩, ৬ ও ৭ ওয়ার্ড় আ,লীগের কাউন্সিলাররা।

অন্যদের মধ্য ছিলেন, সাবেক যুবনেতা জিল্লুল এহেছান ভুলু, অনুপম পাল অনু, ১নং ওয়ার্ড় আ,লীগের সভাপতি জাফর আলম, সাধারণ সম্পাদক আমানুল হক, ২নং ওয়ার্ড় আ,লীগ সভাপতি বজলুর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক এম আবুহেনা সাগর, ৩নং ওয়ার্ড় আ,লীগ সাবেক সভাপতি নুরুল হক, ২নং ওয়ার্ড়ের কর্মী আবদু শুক্কুর কালু, নুরুল হুদা, শামসুল আলম ও মোহাম্মদ আলমসহ তৃণমূলের অসংখ্য কর্মী। পরে তৃণমূলের প্রত্যক্ষ ভোটে ৩নং ওয়ার্ড়ে সভাপতি আবদু রহমান, সাধারণ সম্পাদক ছানা উল্লাহ, ৭নং ওয়ার্ড় সভাপতি নুরুল কবির, সাধারণ সম্পাদক নুরুল হাকিম নুকি, ৬নং ওয়ার্ড় সভাপতি ইফতেখাইরুল আলম সোনা মিয়া ও সাধারণ সম্পাদক এহছানুল হক নিবার্চিত হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.