নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে ত্রি-মুখী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হল চালকসহ দুইজন।
১৩ নভেম্বর সকাল ৯টার দিকে ঈদগাঁও ইউপির মাইজ পাড়া এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটেছে।
জানা যায়, ঈদগাঁও বাজার ও চৌফলদন্ডী থেকে আসা দুটি টমটমের আঘাতে মাইজপাড়া গ্রামীণ সড়ক থেকে আসা অটোরিকসা ভেঙ্গে যায়। এই সময় রিকসাচালকসহ ২জন গুরুতর আহন হন। তাৎক্ষণিক তাদের নাম ঠিকানা পাওয়া যায়নি।
আহতদের প্রাথমিকভাবে চিকিৎসা সেবা প্রদান করা হয় বলে এক সূত্রে প্রকাশ।
টমটম চালক আবুল কাসেম উপরোক্ত তথ্যাবলীর সত্যতা নিশ্চিত করেন এ প্রতিবেদককে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.