সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / দুর্ঘটনা-অগ্নিকাণ্ড / ঈদগাঁওতে দেয়াল পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু : আহত পথচারী

ঈদগাঁওতে দেয়াল পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু : আহত পথচারী

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের বাজারের দক্ষিণ পাশে ঝুঁকিপূর্ণ দেয়াল ধসে পড়ে নুরুল হুদা পুতু নামের এক শ্রমিকের মৃত্যু হয়। নিহত নুরুল হুদা ইসলামাবাদ ইউনিয়নের ওয়াহেদর পাড়া এলাকার মৃত আসাদ আলীর ছেলে।


২০মে শনিবার সন্ধ্যায় ঘটনাটি উক্ত স্থানে ঘটে। মৃতদেহ উদ্ধার করে কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এ ঘটনায় আরো একজন পথচারী আহত হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে কর্তব্যরত চিকিৎসক। স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


প্রত্যক্ষদর্শী জানায়, বর্ণিত স্থানে জনৈক ব্যক্তির নির্মাণাধীন ভবনের সীমান প্রাচীরের ঝুঁকিপূর্ণ দেয়াল ছিল৷ ঘটনাস্থলের পাশে একটি সরু পথ দিয়ে হেঁটে যাচ্ছিল নিহত নুরুল হুদা ও আহত অজ্ঞাতনামা ব্যক্তি। এই সময় হঠাৎ দেয়াল ধসে পড়লে ঘটনাস্থলে প্রাণ হারায় নুরুল হুদা।


স্থানীয়রা উদ্ধার করে পার্শ্ববর্তী আধুনিক হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন, অপরজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।


এদিকে নিহত নুরুল হুদার পরিবারের পক্ষে কোনো অভিযোগ না থাকায় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) বরাবরে বিনা ময়না তদন্তে আবেদন করার অঙ্গিকারে মৃতদেহ নিয়ে যায়।


ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়না তদন্তে মৃতদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.