
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
সদরের ঈদগাঁওতে কক্সবাজারমুখী দেশ ট্রাভেল নামের এক পরিবহন খাদে পড়েছে। তবে গাড়ীতে থাকা যাত্রীরা অল্পের জন্য বেঁচে গেলেন।
১৩ অক্টোবর ভোর সকালে ঈদগাঁওর কালিরছড়া বাজারে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, মহাসড়কের কালিরছড়া বাজার এলাকায় কাভার ভ্যানের সাথে ওভারটেক করতে গিয়ে ঢাকা থেকে কক্সবাজারমুখী দেশ ট্রাভেল নামের একটি পরিবহন সড়কের খাদে পড়ে যায়। একটি গাছ ঐ গাড়ীটিকে রক্ষা করে।
উক্ত পরিবহনের যাত্রী জেলা যুবলীগের সাবেক কর্মসংস্থান বিষয়ক সম্পাদকসহ অন্যরা ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যায়। দুর্ঘটনায় পরপরেই হাইওয়ে পুলিশের ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান এক ব্যবসায়ী। এ রিপোট লেখা পর্যন্ত দুর্ঘটনা কবলিত গাড়ীটিকে উদ্ধার করে পাশ্বর্বতী স্থানে রাখা হয়েছে।
এ ব্যাপারে মেম্বার কামাল উদ্দিন উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.